জাতীয়

ঈদের দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে এবারের ঈদের দিনসহ আগামী কয়েক দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। ফলে ঈদে আনন্দ ও ঘোরাঘুরিতে বাধা হতে পারে বৃষ্টি। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাত হবে।

আরও পড়ুন

তবে অন্যান্য স্থানে রোদ-বৃষ্টির খেলা থাকবে। বর্ষণও হবে কম। তিনি বলেন, ঈদের দিন ও তার পরে সারা দেশেই কম-বেশি বৃষ্টিপাত হবে। তবে ঢাকাসহ মধ্যাঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে।

এ ক্ষেত্রে মাঝারি ধরনের একটানা বৃষ্টিপাতও হতে পারে। তবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাত হবে না। ঢাকাসহ মধ্যাঞ্চলে যখন বৃষ্টি হবে না, তখনো আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। অন্যান্য স্থানে রোদের দেখাই বেশি মিলবে।

আপনার মতামত শেয়ার করুন:

আরও পড়ুন

Back to top button