পঞ্চগড়

পঞ্চগড় ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত সাদিকুর রহমান নিশান

পঞ্চগড় ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতালের দাতা সদস্য এ এস এম সাদিকুর রহমান নিশান উক্ত কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন।

শিক্ষাজীবনে তিনি বি কম,এমবিএ, এলএলবি ও ডি ইউ এম এস ডিগ্রী অর্জন করেছেন। কর্মজীবনে তিনি হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এ কর্মরত আছেন।

এছাড়া তিনি তরঙ্গ নিউজ ডটকম এর সহ-সম্পাদক, টি ফ্যামিলি ফাউন্ডেশন চন্দনবাড়ি, বোদা, পঞ্চগড় এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ঢাকাস্থ জেলা সমিতি ঠাকুরগাওয়ের আইন বিষয়ক সম্পাদক ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার মতামত শেয়ার করুন:
Back to top button