রাজনীতি

২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা নিয়ে তারেক রহমান নামবেন: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা নিয়ে ঢাকার মাটিতে নামবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিবের মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আলোচনা সভার শুরুতে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মির্জা ফখরুল বলেন, ২০০১ সালের নির্বাচনের পরে ২০০২ সালে আমাদের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আমরা চীনে গিয়েছিলাম। সঙ্গে আমাদের নেতা (তারেক রহমান) ছিলেন। যখন গ্রেট হলে ম্যাডামকে গার্ড দেওয়া হচ্ছে, যখন পরিচয়ের পর্ব এসেছে, যখন আমাদের নেত্রী চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে পরিচয় করিয়ে দিচ্ছেন, আমার পাশে একজন নেতার পরে তারেক রহমান ছিলেন। যখন ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে বললেন, হি ইজ মাই সান…আমার ছেলে। আমার এখনো মনে আছে, তখন চীনের প্রধানমন্ত্রী তার দুই হাত শক্ত করে ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অব ইউর ফাদার অ্যান্ড মাদার…,তোমার পিতা আর মাতার পতাকা উড্ডীন করে চলো।

বিএনপি মহাসচিব বলেন, সেই যে জাতীয়তাবাদী পতাকা, স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা, এই পতাকা নিয়ে তারেক রহমান ২৫ তারিখে বাংলাদেশে আসছেন। আমরা সবাই সেদিন জেগে উঠবো। আমরা গণতন্ত্রের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য আমরা অবশ্যই সবাই উঠবো।

আপনার মতামত শেয়ার করুন:

আরও পড়ুন

Back to top button