আইপিএলের আগে নতুন রূপে ধোনি

২২ মার্চ শুরু হবে আইপিএল। তার আগে নতুন রূপ এমএস ধোনির। তার দল চেন্নাই সুপার কিংস প্রথমদিনেই মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুর বিপক্ষে। তার আগে মাথায় লাল ব্যান্ডানা পরে দেখা গেল ধোনিকে। তার সেই ছবি পোস্ট করে চেন্নাই।
ধোনিকে বিভিন্ন সময়ে চুলের নতুন নতুন স্টাইলে দেখা গেছে। ২০০৭ সালে কাঁধ পর্যন্ত চুল ছিল তার। কিছুদিন আগেও বড় চুল রাখতে দেখা যায় তাকে। সেই লম্বা চুলের সঙ্গে এবার যোগ হলো লাল ব্যান্ডানা। অনেকের মতে এটাই শেষ। আর হয়তো আইপিএলে খেলবেন না ধোনি।
আন্তর্জাতিক ক্রিকেট শেষবার খেলেছিলেন ২০১৯ সালে। ২০২০ সালে অবসর নেন ধোনি। তবে আইপিএলে খেলেছেন। গত বছর আইপিএলের শিরোপা জেতেন। ধোনি এরপর খেলা ছেড়ে দেবেন, ভেবেছিলেন সবাই। কিন্তু হাঁটুর অস্ত্রোপচার করে আবার মাঠে ফিরেছেন। এবারের আইপিএলেও খেলবেন।
চেন্নাইয়ের হয়ে পাঁচবার আইপিএল জিতেছেন ধোনি। এবারও জিততে চান।






